নোয়াখালী জজ আদালত প্রাঙ্গণে পটকার বিষ্ফোরণ

নোয়াখালী জেলা জজ আদালত প্রাঙ্গণে পটকা বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা।  রবিবার সকাল ১১ টার দিকে আইনজীবী সহকারীদের ভবনের ছাদে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পটকা বিষ্ফোরিত হয়।  পটকার বিকট আওয়াজে জজ কোর্ট  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন আইনজীবীর সহকারী জানান, কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা তারা দেখতে পাননি। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অতিরিক্ত পুলিশ সুপার এএসএম আশরাফুজ্জামান ও সদর সার্কেল এএসপি নিষ্কৃতি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরির্দশন কালে অতিরিক্ত পুলিশ সপুার এ এস এম আশরাফুজ্জামান জানান, ছাদে পটকা বিষ্ফোরিত হয়েছে। ককটেল বা হাত বোমার কোন আলামত পাওয়া যায়নি। আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা পটকার বিষ্ফোরণ ঘটিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।