বিশ্বকাপ শুরু আগে পরিবর্তন আসল ভারতের দলে। বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি ইশান্ত শর্মার বদলে মোহিত শর্মার অন্তর্ভূক্তি অনুমোদন করার পর ভারত বোর্ড তার নাম ঘোষণা করে।
হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন ইশান্ত। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ভারতের দলে থাকা মোহিত অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ দলের সঙ্গেই ছিলেন।
অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে হাঁটুতে চোট পান ইশান্ত। এক মাসেরও বেশি সময় তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হবে।