টাঙ্গাইলে পেট্রলবোমাসহ আটক ২

 
 
টাঙ্গাইলের সখীপুর ও বাসাইলে রবিবার ভোররাতে পৃথক অভিযানে পেট্রলবোমা, মাদক ও মাদক বিক্রির টাকাসহ দুইজনকে আটক করেছে টাঙ্গাইল র্যাব- ১২। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জামসহ ১২৫ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৮’শ টাকা উদ্ধার করা হয়।
 
টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মহীউদ্দিন ফারুকী সাংবাদিকদের জানান, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার জেলখানা মোড় এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে পাঁচটি পেট্রলবোমা, বোমা তৈরির অন্যান্য উপকরণ, ২৫ পিস ইয়াবাসহ মঞ্জু মিয়ার ছেলে স্থানীয় বিএনপি কর্মী সুমনকে (২৫) আটক করা হয়।
 

এদিকে ওই রাতে বাসাইল উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১০ হাজার ৮’শ টাকাসহ উপজেলার আন্দিরা পাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শাহীন মিয়াকে আটক করা হয়।