ইদানিং কোন কোন মাধ্যমে সশস্ত্র বাহিনীকে নিয়ে অনুমান নির্ভর/মনগড়া তথ্য/ মন্তব্য পরিবেশিত হচ্ছে। এ ধরনের অনুমান নির্ভর/মনগড়া তথ্য/মন্তব্য পরিবেশন অনাকাঙ্ক্ষিত, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গতকাল রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সশস্ত্র বাহিনী একটি দেশ প্রেমিক সংগঠন যা সম্পূর্ণরূপে সংবিধান ও দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। এমতাবস্থায় সশস্ত্র বাহিনী সংক্রান্ত যে কোনো মন্তব্য/তথ্য পরিবেশনের পূর্বে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হল।