'আ' বলা কমছে, বাড়ছে 'আম' বলা!



প্রায় সব ভাষাতেই লোকেরা কথা বলার মাঝে মাঝে 'আ', 'এ', 'এ্যাঁ', বা 'আম' - এরকম ধ্বানি ব্যবহার করে থাকেন, হয়তো 'পরের শব্দটা কি বলবেন' তা ভাবার সময় নিতে।
হয়তো বাক্যের বিরতি বা শূন্যস্থান পূরণ করার জন্যে, অথবা কোন কিছু বলতে ইতস্তত করলে মানুষ অসচেতনভাবেই এটা করে থাকে।
কিন্তু যুগে যুগে মানুষের কথা বলার স্টাইলের যেমন কিছু পরিবর্তন হয়, তেমনি এই 'আ-অ্যাঁ-ইয়ে-আম' এসব ধ্বনিও কি বদলে যায়?
ভাষাবিদরা বলছেন, ইংরেজিতে এখন নাকি 'আ' (uh) বলা কমে যাচ্ছে, পরিবর্তে বাড়ছে 'আম' (um) বলার প্রবণতা!
আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ভাষাবিদ মার্ক লিবারম্যান এ নিয়ে এক দশক গবেষণা করার পর বলছেন, 'আমেরিকানদের বয়স যত বাড়ে ততই তাদের 'আ' বলা বেড়ে যায়।'
গ্রোনিনজেন বিশ্বদ্যিালয়ের ভাষাবিদ মার্টিন ওয়েলিং বলেন, আমরা ভাষারীতিতে একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। নারী এবং তরুণরাই এই ভাষার পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে, কিন্তু কেন এটা ঘটছে তা এখনো আমাদের কাছে একটা ধাঁধাই রয়ে গেছে।
লিবারম্যান নামে এক গবেষক ব্রিটিশ ও আমেরিকান ইংরেজি ছাড়াও স্কটিশ ইংরেজি, জার্মান, ড্যানিশ, ডাচ ও নরওয়েইজিয়ান ভাষা নিয়ে গবেষণা করেছেন। তিনি জানান, গবেষণায় দেখা যাচ্ছে, সবগুলো ভাষাতেই পুরুষদের চাইতে মেয়েরা কথার মধ্যে 'আম' বেশি বলে। তেমনি নারী-পুরুষ নির্বিশেষে বয়েস যত কম থাকে, 'আম' বলার প্রবণতা ততই বেশি দেখা গেছে।
কিন্তু কেন 'আ'-র পরিবর্তে 'আম' এখন বেশি ব্যবহার হচ্ছে - তার কোন সুনির্দিষ্ট ব্যাক্যা দিতে পারছেন না ভাষাবিদরা।
-বিবিসি।