ময়মনসিংহ শহরে জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মী আটক

ময়মনসিংহ শহরের সানকি পাড়ায় তিনটি ছাত্র মেসে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীকে আটক করেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ পিপিএম জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে সোমবার ভোর রাতে শহরের সানকি পাড়া হেলথ অফিসার গলির তিনটি ছাত্র মেসে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শিবিরের ২৩ নেতা-কর্মীকে আটক করেছে। আটকৃতরা শিক্ষা নগরী ময়মনসিংহ শহরের সরকারি-বেসরকারি স্বনামধন্য কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, নাশকতার অভিযোগে শহরের কাচারিঘাট এলাকা থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব রশিদকে আটক করা হয়েছে। আটককৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।