লা লিগায় অ্যাথলেকি বিলবাওয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে বিলবাওয়ের মাঠে ৫-২ গোলে জেতে লুইস এনরিকের দল। দলের পক্ষে গোল করেন লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেস ও পেদ্রো, অন্যটি আত্মঘাতী।
ম্যাচের শুরুর প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ১৫ তম মিনিটে এর ফলও পায় লুইস এনরিকের দল। লিওনেল মেসির ফ্রি-কিকে এগিয়ে যায় বার্সেলোনা। ৫ মিনিট পরেই অবশ্য সমতায় ফেরার সুযোগ পায় বিলবাও। তবে এ যাত্রায় বার্সার গোলরক্ষক দারুণ দলকে রক্ষা করেন। ১৬ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ নষ্ট করেন সুয়ারেস। তবে ২৬তম মিনিটে আর সুযোগটি কাজে লাগিয়েছেন তিনি। সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে আবারো সুয়ারেজকে বল দেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করেন সুয়ারেজ। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।
৩০তম মিনিটে আবারো আকেটি গোলের সুযোগ হারান সুয়ারেস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই পক্ষই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে। ৫৯তম মিনিটে বিলাবওয়ের মিডফিল্ডার মিকেল রিকো ব্যবধান কমান। তবে তিন মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান ৩-১ হয়ে যায়। আর এর দুই মিনিট পর ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো কোনাকুনি শটে ব্যবধান ৪-১ করেন নেইমার।
৬৬তম মিনিটে বিলবাওয়ের স্পেনের স্ট্রাইকার আদুরিস দারুণ কোনাকুনি শটে ব্যবধান কমান। ৭৫তম মিনিটে সুয়ারেসকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন বিলবাওয়ের ডিফেন্ডার হাভিয়ের।
৮৬ মিনিটে মেসির সহায়তায় বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন পেদ্রো।
এই জয়ের ফলে ২২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৩। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫০।