ইরাকের রাজধানী বাগদাদে একটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার এই হামলার ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শিয়া অধুষ্যিত কাদামিয়া অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
এক যুগ পর রবিবার দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবেদি বাগদাদ শহরে রাত্রিকালীন কারফিউ উঠিয়ে নেয়ার পর এই হামলার ঘটনা ঘটল।