ঢাবিতে দুই ‘বোমাবাজ’ শিক্ষার্থীকে পিটুনি

অবরোধ-হরতালে হাতবোমা ফাটানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পেটানোর পর র‌্যাবের হাতে তুলে দিয়েছে জনতা। বোমা বিস্ফোরণের অভিযোগে তাদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করা হয়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের রাস্তায় পথচারীরা তাদের হাতেনাতে ধরে ফেলে।
শাহবাগ থানার উপপরিদর্শক সাইদুল হক ভূইয়া জানান, পথচারীরা তাদের ধরে পিটুনি দেয়। আটক শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শফিউল শুভ (২৪) এবং আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের হারুনুর রশীদ (২৪)। তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলেরকর্মী।
মারধরে আহত এই দুইজনকে র‌্যাব সদস্যরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।