সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ১০ জন অস্থায়ী বিচারক নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদেরকে দুই বছরের জন্য নিয়োগ দেন। শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্তরা হলেন— তিন জেলা জজ এসএম মুজিবুর রহমান, মো. আমীর হোসেন ও মো. ফরিদ আহমেদ শিবলী। চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী। এছাড়াও সুপ্রিম কোর্টের তিন আইনজীবী খিজির আহমেদ, জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী ও মো. ইকবাল কবির লিটন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।