জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন,আজ মানবাধিকার হুমকির সম্মুখীন হয়েছে সরকারের বাইরের শক্তির দ্বারা। পেট্রোলবোমা মেরে যারা মানুষ পুড়িয়ে মারছে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এসব অপশক্তিকে রুখতে হবে। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি একথা বলেন তিনি।
হরতাল-অবরোধ দিয়ে এসএসসি পরীক্ষা বিঘ্নিত না করার আহ্বান জানিয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রতীকী অনশন পালন করেন। ড. মিজান বলেন, অবরোধ -হরতালের মানে ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করছে তারা।
এছাড়া সম্ভাব্য দ্রুত সময়ে এ নাশকতা বন্ধের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন হরতাল অবরোধ প্রত্যাখ্যান করে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল, আখতারুজ্জামান, নিজামুল হক ভুঁইয়া,শফিউল আলম ভূঁইয়া,নাজমা শাহীনসহ ঢাবির দেড় শতাধিক শিক্ষক।