এমপি মাহবুবুরের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে মামলা

 
 
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর রমনা থানায় রবিবার রাতে এ মামলা দায়ের করা হয়।
 
দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদি হয়ে মামলাটি (মামলা নম্বর ১৩) দায়ের করেছেন। এর আগে, ২০১৪ সালের ২১ আগস্ট প্রীতি হায়দারের স্বামী এমপি মাহবুবুর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় প্রায় সাড়ে ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
দুদক সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কশিমন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে।