পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী গুসমাওর পদত্যাগপত্র সোমবার গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট। ২০০২ সালে দীর্ঘ সংগ্রামের পর ইন্দোনেশিয়ার দখলদারিত্ব থেকে পূর্ব তিমুর মুক্ত হওয়ার পর গুসমাও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। গত সপ্তাহে তিনি পদত্যাগপত্র পেশ করেন।
সাবেক গেরিলা যোদ্ধার এই পদত্যাগের ফলে এশিয়ার নবীনতম রাষ্ট্রটিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে শূন্যতা সৃষ্টি হবে। তিনি অনেক সংকট থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, গুসমাওর এই পদক্ষেপ নতুন প্রজন্মের নেতৃত্বদানের ক্ষেত্র প্রস্তুত করবে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট তায়ুর মাতান রুয়াক মন্ত্রিসভার এক বৈঠকের পর ঘোষণা দিয়েছেন যে তিনি পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছেন। খবর এএফপি।