অধিকাংশ চীনা কোম্পানি যেখানে কর্মচারীদের বোনাস হিসেবে আইফোন, গাড়ি বা বিদেশ ট্যুর দিয়ে থাকে সেখানে ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ওইহো-৩৬০ তার কর্মচারীদের বোনাস হিসেবে পর্ন তারকার সাথে রাত কাটানোর সুযোগ করে দিচ্ছে। এই 'বিশেষ বোনাস' প্রাপ্তরা কোন পর্ন তারকার সাথে রাত কাটানোর সুযোগ পাবেন তাও ঠিক করে ফেলেছে কোম্পানিটি। তার নাম জুলিয়া। তিনি একজন জাপানি পর্ন তারকা। এছাড়াও কোম্পানিটির ফাঁস হওয়া রিপোর্টে বোনাস হিসেবে পোরসে-৯১১ মডেলের বিলাসবহুল গাড়ি ও পাঁচদিনের ইন্দোনেশিয়া ভ্রমণও রাখা হয়েছে।
চীনা নববর্ষকে সামনে রেখে দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের বাৎসরিক বোনাস দেয়ার রেওয়াজ আছে। নববর্ষ ও বোনাস নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে চীনা কোম্পানিগুলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া