সিরাজগঞ্জ এম এ মতিন সড়কের কোর্ট চত্বর এলাকা থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ককটেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জ কোর্ট চত্বর এলাকার শহীদ মহকুমা প্রশাসক শামসুদ্দিন গেটের সামনে একটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মীরা কোর্ট চত্বর এলাকায় আতঙ্ক ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে।