আবারো ধর্ষণের শিকার জাপানি নারী

 
ভারতে গাইডের হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক জাপানি নারী পর্যটক। রবিবার রাজস্থানের জয়পুরের কাছে ডুডুতে ধর্ষণের ঘটনাটি ঘটে।
জয়পুরের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত শনিবার ২০ বছর বয়সী ওই জাপানি নারী জয়পুর আসেন। জলমহল দেখার সময় আনুমানিক এক যুবক গাইড হিসেবে পরিচয় দিয়ে তাকে সাইট-সিন দেখানোর প্রলোভন দেখায়। দিনভর বাইকে করে বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর পর রাতে ডুডু পুলিশ স্টেশনের অন্তর্গত মোজামবাদ গ্রামের কাছে এক নির্জন জায়গায় তাকে ধর্ষণ করে ওই যবুক।
ধর্ষণের সাথে জড়িত 'গাইড'কে গ্রেফতারের চেষ্টা করছে জয়পুর পুলিশ।
উল্লেখ্য, এ বছরের শুরুতেও পশ্চিমবঙ্গে এক জন জাপানি নারীকে একমাস ধরে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছিল। সেখানেও ২৩ বছরের ওই জাপানি পর্যটককে গাইড হিসেবে সাহায্যের প্রলোভন দেখিয়ে দীঘা ও বুদ্ধগয়ায় নিয়ে গিয়ে প্রায় এক মাস ধরে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হয়। সূত্র: আনন্দবাজার১১