জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রীর জন্মদিন পালিত

 
 
জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। জন্মদিনে জেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারীসহ শুভানুধ্যায়ীরা মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
 সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশাল কেক কেটে পালিত হয়েছে জন্মদিন অনুষ্ঠান। জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মন্ত্রীর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন শুভাকাঙ্ক্ষীরা ।
জন্মদিন উপলক্ষে সোমবার বিকালে কাওরান বাজারের ইত্তেফাক কার্যালয়ে জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিসহ জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতা ও কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় জাতীয় পার্টি-জেপি’র মহাসচিব ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, এজাজ আহমেদ মুক্তা, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান শেখ মোঃ জয়নাল আবেদীন, মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম মহসচিব খলিলুর রহমান খলিল, যুগ্ম মহসচিব ও যুব সংহতি সভাপতি এম.এ কাইয়ূম, দপ্তর সম্পাদক এম সালাহউদ্দীন আহমেদ, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাহাদুর, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রধান, যুব বিষয়ক সম্পাদক ও যুব সংহতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাড. এনামুল ইসলাম রুবেল, মানবাধিকার বিষযক সম্পাদক নূরুল ইসলাম মিয়া, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী প্রমুখ।
জন্মদিন উপলক্ষে দৈনিক ইত্তেফাকের কার্যনির্বহী পরিচালক মুহিবুল আহসান শাওন, সাংবাদিক শ্রমিক কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন খাঁন, কমিটির সম্পাদক খোন্দকার গোলাম জিলানী, যুগ্ম সম্পাদক কাজী বজলুর রহমান এবং সদস্য মো. আল-মামুন, দীপক চন্দ্র রায় ও গোলাম সারওয়ার আজাদ, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক মলয় পাঁড়ে, ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত, সিটি এডিটর আবুল খায়ের, চিফ রিপোর্টার নাজমুল হাসান, বিশেষ প্রতিনিধি ফারাজী আজমল হোসেন, মাঈনুল আলম, জামালউদ্দীন, সালেহ উদ্দিন, যুগ্ম বার্তা সম্পাদক আব্দুল বারী, অশোক কুমার সিংহ, সাজ্জাদ হোসেনসহ ইত্তেফাকের সাংবাদিক শ্রমিক কর্মচারীরা উপস্থিত থেকে অভিনন্দন জানান।