বগুড়ায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় চালক আহত

বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের পাগলাপীর নামক বাসস্ট্যান্ডের পাশে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়াগামী একটি ট্রাকে দুর্বৃত্তরা একটি পেট্রোলবোমা ছুড়ে মারলে ট্রাকটিতে আগুন ধরে  যায় এবং চালক আকবর(৩৫) আহত হন।
জানা গেছে নওগাঁ থেকে চালের কুড়া নিয়ে বগুড়া যাওয়ার পথে ট্রাকটি হামলার শিকার হয়। বগুড়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ট্রাকের আগুন নিভায়। আহত ট্রাক চালক আকবরের  বাড়ি  যশোর জেলার সদর উপজেলার মালঞ্চা গ্রামে। বগুড়ার এডিশনাল এএসপি,কাহালু থানার ওসি,কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনা স্থাল পরিদর্শর করেছেন।