ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যে গতকাল সোমবার সকালে ককটেল বিস্ফোরণ চেষ্টার অভিযোগে পথচারীরা দুই ছাত্রকে গণধোলাই দিয়ে র্যাবের হাতে সোপর্দ করেছে। তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শফিউল শুভ (২৪) এবং আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের ছাত্র হারুনুর রশীদ (২৪)। গ্রেফতারকৃতদের নিজেদের কর্মী দাবি করেছে ছাত্রদলের একাধিক কেন্দ্রীয় নেতা। তবে র্যাব জানিয়েছে, তারা ছাত্র শিবিরের নেতা।
এদিকে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার ও পলাশী এলাকায় পৃথক ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। অন্যদিকে, ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে তেমন একটা ক্লাস না হলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাস চলাচলও করেনি। ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্পটে মহড়া ও অবস্থান নিতে দেখা গেছে।
শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, ককটেল বিস্ফোরণ চেষ্টার অভিযোগে গতকাল সকাল সাড়ে আটটার দিকে জগন্নাথ হলের সামনে দুই ছাত্রকে পিটিয়ে র্যাবের হাতে তুলে দিয়েছে পথচারীরা। পুলিশ জানায়, জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণ চেষ্টার অভিযোগে ওই দুই ছাত্রকে পথচারীরা মারধর করে। এরপর টহলরত র্যাব-১০-এর সদস্যদের হাতে তাদেরকে সোপর্দ করা হয়। পিটুনিতে আহত হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা প্রদান শেষে শাহবাগ থানায় নিয়ে যায় র্যাব। বোমা বিস্ফোরণের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে র্যাব।
র?্যাবের এক সদস্য জানান, সকালে জগন্নাথ হলের সামনে র?্যাবের একটি টহল গাড়িকে লক্ষ্য করে শফিউল ও হারুন ককটেল নিক্ষেপের চেষ্টা করেন। তখন পথচারীরা তাদের গণধোলাই দিয়ে র?্যাবের কাছে হাস্তান্তর করে।