দিল্লিতে ঝাড়ু ঝড়, চাপে বিজেপি

 
দিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনেই এগিয়ে আছে দলটি। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি আছে তিন আসনে এগিয়ে। মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল আটটা থেকে এই ভোট গণনা শুরু হয়েছে।
৪৬ বছর বয়সী কেজরিওয়াল আগামী ১৪ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রামলীলা গ্রাউন্ডে শপথ গ্রহণ করবেন। ৪৯ দিন দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার পর গত বছর এই দিনেই পদত্যাগ করেছিলেন কেজরিওয়াল।
অন্যদিকে মাত্র তিন আসনে এগিয়ে থেকে বেশ চাপেই আছে ক্ষমতাসীন দল বিজেফি। অন্যদিকে কংগ্রেসের তো কোনো খোঁজই নেই।
দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিপুল বিজয়ে দলটির প্রধান ও মুখ্যমন্ত্রী প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দিল্লির নির্বাচনে বিজেপি’র মুখ্যমন্ত্রী পার্টি কিরন বেদী।
মঙ্গলবার সকালে প্রাথমিক ফলাফলে আম আদমি পার্টির বিজয় নিশ্চিত হওয়া তারা এ অভিনন্দন জানান।
টেলিফোনে অভিনন্দন জানানোর সময়  মোদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লি সরকারকে  সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি মঙ্গলবার বিকেলে কেজরিওয়ালকে চা পানের নিমন্ত্রণ করেন।
মমতা ব্যানার্জি অভিনন্দন বার্তায় জানান, ‘এএপি’র এ বিশাল বিজয় অহংকারীদের জন্য বড় পরাজয়।’