'বোমাবাজ' দুই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাত বোমা ফাটিয়ে পালিয়ে যাওযার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের দুই ছাত্রকে পথচারীরা ধরে র্যাব-১০ এর হাতে তুলে দেয়।
হাতেনাতে ধরাপড়া পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের ছাত্র মো. শাহাদাত নাসির (শুভ) ও আরবী বিভাগের মাস্টার্স শ্রেণীর ছাত্র হাসানুর রহমান হাসানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ দু’জন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বিষয়টি শৃঙ্খলা পরিষদের আগামী সভায় উপস্থাপিত হবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ক্ষুণœকারী এবং শৃঙ্খলা ও আইনের পরিপন্থি এ ধরনের কর্মকাণ্ডের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।