কেজরিওয়ালকে মোদী, মমতা ও কিরন বেদির অভিনন্দন

দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিপুল বিজয়ে দলটির প্রধান ও মুখ্যমন্ত্রী প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দিল্লির নির্বাচনে বিজেপি’র মুখ্যমন্ত্রী পার্টি কিরন বেদী। মঙ্গলবার সকালে প্রাথমিক ফলাফলে আম আদমি পার্টির বিজয় নিশ্চিত হওয়া তারা এ অভিনন্দন জানান।
টেলিফোনে অভিনন্দন জানানোর সময়  মোদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লি সরকারকে  সবধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী মোদি আজ মঙ্গলবার বিকেলে কেজরিওয়ালকে চা পানের নিমন্ত্রণ করেন।
কেজরিওয়াল আজ সাত রেছ কোর্স রোডে মোদির সঙ্গে দেখা করবেন।
মমতা ব্যানার্জি অভিনন্দন বার্তায় জানান, ‘এএপি’র এ বিশাল বিজয় অহংকারীদের জন্য বড় পরাজয়’