মেসির ১০ মিলিয়ন ফলোয়ার

 
 
নিজের খেলার জাদু দিয়ে একের পর এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক ও বার্সেলোনা তারকা খেলোয়াড় লিওনেল মেসি। তার ঝুলিতে এবার যোগ হলো আরো একটি সাফল্য। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ফলোয়ারের সংখ্যা এখন ১০ মিলিয়ন অর্থাৎ এক কোটি।
এই উপলক্ষে সোমবার ‘মেসি ১০ মিলিয়ন’ লেখা জার্সি পরে ছবিটি পোস্ট করেন। পরে তার পেজে সমর্থকদের উদ্দেশ্য করে লেখেন, ‘লিওমেসির ১০ মিলিয়ন ফলোয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
 
IMG0
 
১০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করলেও পিছিয়ে আছেন বার্সেলোনার আরেক তারকা খেলোয়াড় ব্রাজিলের নেইমার ও রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে। ইনস্টাগ্রামে নেইমারের ফলোয়ার ১৫.২ মিলিয়ন ও রোনালদোর ১২.২ মিলিয়ন ফলোয়ার।
এর আগে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সার ৫-২ গোলে জয়ের ম্যাচে মেসি একটি গোলের পাশাপাশি নেইমার ও লুইজ সুয়ারেজকে দিয়ে আরো দুটি গোল করান।