২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধে নাশকতার আশঙ্কায় গাইবান্ধায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯ নেতা-কর্মীকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে গত শুক্রবার গাইবান্ধার তুলসীঘাটে পেট্রোলবোমা হামলা চালিয়ে শিশুসহ আটজনকে পুড়ে হত্যাসহ জেলার সাত থানায় বিভিন্ন সয়ম করা নাশকতা মামলার আসামিও রয়েছেন।