কক্সাজারের টেকনাফের স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আবদুর রহমানসহ দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোর রাতে সদর ইউনিয়নের মৌলভী পাড়ার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মৌলভী পাড়ার বহুল আলোচিত আবদুর রহমান (৩০) ও একই এলাকার জাফর আলম (২৮)।
জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে যৌথ বাহিনী মৌলভী পাড়ার অভিযান চালিয়ে তাদের আটক করে। আবদুর রহমান দীর্ঘদিন ধরে মরণ নেশা ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক বনে গেছে। এলাকায় তিনি ইয়াবা গডফাদার হিসেবে পরিচিতি।
অন্যদিকে গত মঙ্গলবার ইয়াবা লেনদেনের সময় দ্বন্দ্বে জড়িয়ে বোরহান উদ্দিনকে হত্যা মামলার প্রধান আসামি আটক শামসুল হুদার তথ্যমতে আজ মঙ্গলবার হ্নীলা আলীখালী এলাকায় তার বাড়ির পাশের জমিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুইটিগুলি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুর রহমানের বিরুদ্ধে থানায় একাধিক ইয়াবার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।