লা লিগা জিতবে রিয়াল মাদিদ্র: রোনালদো

 
নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারার পরও ক্রিস্টিয়ানোর রোনালদো বিশ্বাস করেন রিয়াল মাদ্রিদই লা লিগার শিরোপা জিতবে। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রোনালদো বলেছেন, ‘আমার মতে আতেলেতিকোর চেয়ে আমরা ভালো দল। আর সেটা, আমাদের মাঠে দেখানো উচিত। আমি নিশ্চিত সবশেষে আমারই লা লিগা জিতব।’
তিনি বলেন, ‘আতলেতিকোর কাছে হারা ভোলার মতো নয়। কিন্তু আমার এখনো পয়েন্ট তালিকায় শীর্ষে আছি। আমার জানি শেষ পর্যন্ত আমরা ভালো লড়াই করে যাব’
গত শনিবার লা লিগায় প্রতিবেশী আতলেতিকোর মাঠে ৪-০ গোলে হেরে যায় রিয়াল। চার বছরের মধ্যে রিয়ালের এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার। হারলেও ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর পয়েন্ট ৫০।