সমকামিতার দায়ে আনোয়ার ইব্রাহিমের সাজা বহাল

 
সমকামিতার দায়ে মালয়েশিয়ার বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমের সাজা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার এই আদেশ দেয়া হয়। খবর: এএফপির।
এর আগে তার বিরুদ্ধে আনীত সমকামিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদ্ল দেয়া হয়।ত্
এদিকে আনোয়ার ইব্রাহিম তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, রাজনৈতিকভাবে তাকে খাটো করতেই ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করা হয়েছে।
এ রায় ঘোষণার পরপরই প্রধান বিচারপতি আরিফিন জাকারিয়া বলেন, আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আগের আদালতের দেয়া ‘পাঁচ বছরের সাজা আমরা বহাল রেখেছি।’