রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে ককটেল হামলা

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০টায় পুঠিয়ার বানেশ্বরে এই ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া থানার ওসি-তদন্তজানান, রাজশাহী থেকে যশোরগামী বৈদ্যুতিক পোলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৪৮১৪) উপজেলার শিবপুরহাট বিহারীপাড়ায় ককটেল হামলার শিকার হয়। এতে চালক বাপ্পী (৪০) ও হেলপার আহত হন। আহত চালক যশোরের বাগারপারর ইনছার আলীর ছেলে। তবে হেলপারের নাম জানাতে পারেননি তিনি।