ফেনীতে বাসে আগুন: ৯ জন দগ্ধ

ফেনীর দাগনভুইয়ার আমিরগাঁও বাজারে বাসে পেট্রোল বোমা হামলায় নয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় বাসে আগুন ধরে গেলে নয় জন দগ্ধ হয়। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক পেট্রোল বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছেন।