নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিস্থ সোমেশ্বরী সেতুর নিকট মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় বালিভর্তি একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক আশরাফুল (২৮) এবং হেলপার সোহাগ মিয়া (২২) অগ্নিদগ্ধ হন। তাদের প্রথমে দুর্গাপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান জানান, বালিবাহী ট্রাকটি দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাবার পথে বিরিশিরি সেতুর নিকট বিকল্প সড়ক পথে পিসিনল উচ্চ বিদ্যালয় মাঠে প্রবেশ করে। সে মুহূর্তে ট্রাকটিকে লক্ষ্য করে হরতাল সমর্থকরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। ট্রাক চালক আশরাফুল এবং হেলপার সোহাগ মিয়া অগ্নিদগ্ধ হন। তবে তাদের শরীর তেমন পোড়েনি বলে জানা গেছে। খবর পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা গেছে।