২০ দলের হরতাল-অবরোধের সমর্থনে কিছু পিকেটার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পল্লীতে বালুবাহী একটি ট্রাক ভাঙচুর করেছে। এ সময় তারা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পিকেটাররা পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী হাট এলাকায় এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান বালু বোঝাই একটি ট্রাক বিকালে আমলাগাছী থেকে গাইবান্ধা যাচ্ছিল। পথে আমলাগাছী হাট এলাকা অতিক্রম করার সময় কিছু পিকেটার ট্রাকটিতে হামলা করে ভাঙচুর শুরু করে। পরে তারা ট্রাকটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করলে পিকেটাররা পালিয়ে যায়।