ফেনী শহরের এসএসকে সড়কস্থ শহর পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটলে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে শামছুল ইসলাম নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা শহরের এসএসকে সড়কস্থ শহর পুলিশ ফাঁড়িতে পরপর কয়েকটি ককটেল এবং পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় কর্তব্যরত কনস্টেবল শামছুল ইসলাম আহত হয়। খবর পেয়ে ফেনী এসএসপি (সার্কেল) মোঃ শামছুল আলম সরকার ও ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবু মোর্শেদ ফাঁড়ি পরিদর্শন করেন।
ফেনী এসএসপি (সার্কেল) মোঃ শামছুল আলম সরকার জানান, সন্ত্রসীরা শহর পুলিশ ফাঁড়ির উপর চোরাগুপ্তা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।