কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মী আটক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ জামায়াত-শিবিরের ১৭ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মাহবুবুর রহমান জানান, নাশকতা রোধে এদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে।