দেশব্যাপী নাশকতা ও মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদ এবং সর্বক্ষেত্রে কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনার দাবিতে জয়পুরহাট জেলায় ৪২টি শ্রমিক সংগঠন তাদের কর্ম বিরতি পালন করছে।
সম্মিলিত শ্রমিক ফেডারেশনের ব্যানারে শহরের পাঁচুর মোড়ে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করতে ৪২টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা কর্ম বিরতি দিয়ে এতে যোগদান করেন। সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম মস্তোফার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন নন্দলাল পার্শী, রফিকুল ইসলাম, মনু হরিজন, মিনিলাল হরিদাস, সালেহা প্রমুখ।
বক্তারা অবিলম্বে বোমা মেরে মানুষ পোড়া বন্ধ করার দাবি ও বেকার হয়ে পড়া শ্রমিকদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করার জন্য অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।