‘এবারের বিশ্বকাপ জিতবে আফগানিস্তান’

 
২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে আফগানিস্তান। এমন ভবিষ্যবাণীই করেছে নিউজিল্যান্ডের একটি রোবট। যার নাম ‘ইকরাম’। মঙ্গলবার এনডিটিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া ১৪টি দলের পতাকা দেখানো হয় রোবট ‘ইকরাম’-কে। চ্যাম্পিয়ন দলকে বেছে নেয়ার জন্য রোবটটিকে ঘুড়ানোও হয় পতাকাগুলো পাশে। পরে ১৪টি দলের মধ্যে থেকে আফগানিস্তানের পতাকা বেছে নেয় রোবটটি।
 
IMG0
 
‘ইকরাম’ নামের এই রোবটি নির্মাণ করেন নিউজিল্যান্ডের ক্যান্টবুরি ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইডুয়ারডো সান্দোভাল। বিশ্বকাপ শুরু চারদিন আগে কোন দল চ্যাম্পিয়ন হবে রোবট দিয়ে ভবিষ্যত বাণীর চেষ্টা করেন সান্দোভাল।
ভবিষ্যত বাণীর ব্যাপারে রোবটের মালিক সান্দোভাল বলেন, ‘অবশ্যই, এটি অসম্ভব বিষয়। কিন্তু ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা। এখানে সবই সম্ভব।’
২০১০ বিশ্বকাপ ফুটবলে জার্মানির অক্টোপাস ‘পল’ ভবিষ্যত বাণী করে পুরো বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলো। এবার ক্রিকেটে রোবট ‘ইকরাম’-এ এই ভবিষ্যত বাণী সত্যি হলে তোলপাড়টা হয়তো অনেক বেশিই হবে। কারণ দলটি যে আফগানিস্তান।
আসন্ন বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে আফগানিস্তান। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলংকা।