দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক বিমান বন্দরমুখী মহাসড়কে এক সঙ্গে ১০০ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবারের এই ঘটনায় দুইজন নিহত ও আরো ৪২ জন আহত হয়েছে।
দেশটির ইয়োনহোপের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
IMG0
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সিউলগামী একটি ব্রিজের লেনে ঘন কুয়াশার কারণে একটি বাস একটি গাড়ির পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ইঞ্চিয়োন বিমানবন্দরের সঙ্গে রাজধানীর সংযোগকারী প্রধান এক্সপ্রেসওয়ের একটি অংশ।