এবার জিম্বাবুয়ের কাছেও হারল শ্রীলঙ্কা

 
 
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এবার জিম্বাবুয়ের কাছেও হারল শ্রীলঙ্কা। হ্যামিল্টন মাসাকাদজার শতকের সুবাদে ৭ উইকেটের বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে।
বুধবার বার্ট সাটক্লিফ ওভালে টস জিতে প্রথমে ব্যাট করে ২৭৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

২৭৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরু খুব একটা ভালো হয়নি জিম্বাবুয়ের। মাত্র ৩৫ রানের মাথায় হারায় দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। পরে তৃতীয় উইকেটে ব্রেন্ডন টেইলরের (৬৩) সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন মাসাকাদজা। উইলিয়ামসকে সঙ্গে নিয়ে ১১৯ রানের আরেকটি চমত্কার জুটি গড়ে দলকে জয় এনে দেন মাসাকাদজা। ১১৯ বলে খেলা তার অপরাজিত ১১৭ রানের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।