ছবিরহাটে ককটেল বিস্ফোরণ: আহত ২

 
 
 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ছবিরহাটে ককটেল বিস্ফোরণে দুই শিক্ষার্থী  আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছবিরহাটে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ওই এলাকায় আসা দুজন আহত হন। আহতরা হলেন—ওয়েস্টার্ন কলেজের ছাত্র তৌফিকুর রহমান তোহান (২০) এবং ইস্টার্ন ইউনিভার্সিটির এলএলবি প্রথম বর্ষের ছাত্রী তৃষা রায় (২০)। আহতদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।