যুক্তরাষ্ট্রের চ্যাপেল হিলে অবস্থিত নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তিনজন মুসলমান শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে আলজাজিরা খবরে জানিয়েছে, হত্যার সাথে জড়িত একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঐ তিন মার্কিন মুসলমান শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টির ঠিক বাইরেই একটি আবাসিক ভবনে থাকতেন।
চ্যাপেল হিল পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, আটক ক্রেইগ স্টিফেনের ওপর তিন শিক্ষার্থী হত্যার অভিযোগ আনা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতে নিয়ে যাওয়া হবে। পুলিশ তাদের ওয়েবসাইটে হত্যাকাণ্ড নিয়ে জনগণকে ভীত হওয়ার কারণ নেই বলে জানিয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও কোন মন্তব্য করেনি পুলিশ।
গুলির খবর পেয়ে স্থানীয় পুলিশ মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিন জনকেই নিহত অবস্থায় পায়।