বইমেলায় ককটেল হামলা, দুই পুলিশ আহত

 
 
খুলনা মহানগরীর বয়রাস্থ বিভাগী গণগ্রন্থাগারে মাসব্যাপী একুশে বইমেলায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দায়িত্বপালনরত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মনিরুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কন্সটেবল শিমুল ও নায়েক দিলিপ পায়ে আঘাত পেয়েছেন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই স্থানে ককটেল হামলায় হুমায়ন কবির নামে একজন আহত হয়েছিলেন।