এনএসআই কর্মকর্তা কামরুজ্জামানের অবৈধ সম্পদের খোঁজে দুদক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ভূঁইয়ার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন তার বিরুদ্ধে জমা পড়া অভিযোগ যাচাই বাছাই করে বুধবার অভিযোগ অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে। দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) আব্দুছ ছাত্তার সরকারকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও পরিচালক নাসিম আনোয়ারকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা মো. কামরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
২০১৪ সালের শেষের দিকে ওই কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ আসে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি নামে-বেনামে অবৈধ সম্পদ গড়েছেন। কমিশন প্রাথমিক যাচাই বাছাইতে এ সব অভিযোগের সত্যতা পেয়েছে।