রাজধানীতে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মী আটক


রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  বিএনপি-জামায়াতের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরেক আটক করা হয়। বুহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।
নাশকাতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন জামায়াত-শিবিরের এবং অন্য ১২ জন বিএনপির নেতাকর্মী।