খালেদা জিয়ার উপদেষ্টা মিন্টুর বাড়িতে ককটেল-গুলি

 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে গুলি ও পেট্রোল বোমা ছোড়া হয়েছে। বুধবার রাতে ফেনীর দাগনভূঞায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, দাগনভূঞার আলাইয়ারপুরস্থ গ্রামের বাড়িতে ককটেল হামলা ও গুলিবর্ষণ করা হয়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আবদুল আউয়াল মিন্টুর চাচা হাবিব উল্যাহর ঘরে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন এসে আগুন নিভিয়ে পেলে।
এদিকে ফেনীর দাগনভূঞা পৌরসভার পিকআপ ভ্যানে আগুন ও কার্যালয় ভাংচুরে ঘটনা ঘটেছে। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।