এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে আটক ১

 
এসএসসির ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে উত্তরার দক্ষিণখান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম  আসাদুজ্জামান নূর ওরফে সাকিব।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে অভিযান চালিয়ে উত্তরা থেকে তাকে আটক করা হয়।