খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও মুক্তিযোদ্ধা সন্তানদের

 
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সংগঠনের ঢাকা মহানগর কমিটির নেতা-কর্মীরা সেখানে যান।

সংগঠনের নেতা-কর্মীরা  রাস্তায় দাঁড়িয়ে হরতাল, অবরোধের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারে আহ্বান জানান। একই সঙ্গে নাশকতা বন্ধের জন্য আহ্বান জানানো হয়।