গাড়ি দুর্ঘটনায় মার্কিন সাংবাদিক নিহত

 
সিবিএস নিউজের নিউজ শো ‘সিক্সি মিনিটস’ এর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব সিমন গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার এই দুর্ঘটনা ঘটে। তিনি যুদ্ধ সংবাদদাতা হিসেবেও বিশেষভাবে খ্যাত। খবর: এএফপির।
সিবিএস নিউজ তাত্ক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে না পারলেও সিমনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
পাঁচ দশকব্যাপী দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে সিমন অসংখ্য পুরস্কার পেয়েছেন। সিবিএস নিউজের চেয়ারম্যান ও ‘সিক্স মিনিটস’এর নির্বাহী প্রযোজক জেফরি ফেগার গাড়ি দুর্ঘটনায় তার মারা যাওয়াকে বেদনাদায়ক উল্লেখ করে বলেন, আধুনিক সময়ের যে কোন সাংবাদিকের চেয়ে সিমনকে অনেক বেশি কঠোর পরিসি’তি মোকাবেলা করতে হয়েছে। তিনি তাকে সাংবাদিকদের সাংবাদিক হিসেবে উল্লেখ করেন।
বব সিমনের মতো আর কেউ নেই উল্লেখ করে জেফরি বলেন, সিবিএস বিশেষ করে ‘সিক্সি মিনিটস’এর সকলেই তাকে ভীষণভাবে মিস করবে।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সিমনকে বহনকারী গাড়িটির সঙ্গে অন্য গাড়ির সংঘর্ষে তিনি প্রাণ হারান।