'দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি রবিবার থেকে'

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ জানিয়েছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবি মেনে নেয়া না হলে রবিবার থেকে চলমান অবরোধের পাশাপাশি হরতালসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
এছাড়া, নেতাকর্মীদের গণগ্রেফতারের দাবিতে শনিবার সারাদেশে  ২০ দল বিক্ষোভ মিছিল করবে বলে বিবৃতিতে বলা হয়েছে।