সৌদি যেতে নিবন্ধন অনলাইনেই করা যাবে

 
 
বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ঘোষণা দেয়ার পর থেকেই দেশের বিভিন্ন জেলায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসগুলোতে সৌদি আরব গমনেচ্ছুরা ভিড় জমাতে শুরু করে। এরই প্রেক্ষিতে এক বিবৃতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশ গমনেচ্ছুরা ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রগুলোর মাধ্যমে অনলাইনেও নিবন্ধন করতে পারবেন।
 
বিবৃতিতে আর বলা হয়, ‘বিদেশ গমনেচ্ছু ব্যক্তিগণ অফিস চলাকালীন সৌদি আরবসহ বিশ্বের যে কোনো দেশে গমনের জন্য বিএমইটির অধীনস্থ সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।’ এছাড়াও আগ্রহীরা বিএমইটির ওয়েবসাইটের (www.bmet.gov.bd) মাধ্যমেও অনলাইন নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
 
এতে আরও বলা হয়, আগে যারা নিবন্ধন করেছেন তাদের দ্বিতীয়বার তা করার প্রয়োজন নেই। নিবন্ধন করতে গিয়ে তাড়াহুড়ো করতেও নিরুত্সাহিত করা হয় বিজ্ঞপ্তিতে।