প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফোন আসে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব একেএম শামীম চৌধুরী।
শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সার্কভুক্ত চার দেশের নেতাদের ফোন করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ফোন করেছেন।
অন্য এক টুইটার বার্তায় মোদি বিশ্বকাপে অংশ নেয়া ভারতসহ সার্কভুক্ত পাঁচটি দেশের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন।