জয়পুরহাটের পারুলিয়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দিলীপ (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পকেটে থাকা আইডি কার্ড সূত্রে জানা গেছে, তিনি একজন গার্মেন্টস কর্মী। তবে ওই কার্ডে পূর্ণাঙ্গ কোনো ঠিকানা পাওয়া যায়নি।
জয়পুরহাট সদর থানার উপ পরিদর্শক আব্দুল আলীম জানান, সকালে চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহিদ ইকবাল জানান, মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।